News Bangla 24 BD | শেক্সপিয়ারের অবৈধ সন্তান ছিল দাভেনান্ট - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শেক্সপিয়ারের অবৈধ সন্তান ছিল দাভেনান্ট


ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের অবৈধ সন্তান ছিল। শেক্সপিয়ারের নতুন জীবনী গ্রন্থে সম্প্রতি এমনই দাবি করা হয়েছে। সাইমন অ্যান্ড্রিউ স্টারলিং লিখিত বইটির নাম ‘শেক্সপিয়ার’স বাস্টার্ড’।
বইটিতে দাবি করা হয়, শেক্সপিয়ার তাঁর ১২৬ নম্বর সনেটে ‘আমার প্রিয় সন্তান’ বলে যাকে সম্বোধন করেছেন তিনি হচ্ছেন ‘পিতৃপরিচয়হীন উইলিয়াম দাভেনান্ট’। সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার নামে শেক্সপিয়ার দাভেনান্টের ধর্মপিতা হিসাবে নিজেকে পরিচয় দিতেন। উইলিয়াম দাভেনান্টের মা ছিলেন জেন দাভেনান্ট।
অ্যান্ড্রিউ তার বইতে শিক্সপিয়ার ও দাভেনান্টের ছবি পাশাপাশি রেখে বিশ্লেষণ করে দেখিয়েছেন, চোখের কোনার দিক থেকে দুজনেরই চেহারাতেই মিল ছিল। প্রকৃতপক্ষে উইলিয়াম দাভেনান্টের বাবা ছিলেন শেক্সপিয়ারই।
দাভেনান্ট ব্যক্তিগত জীবনে ছিলেন একজন উঁচুদরের নাট্যকার। গৃহযুদ্ধের সময় তিনি রাজকীয় বাহিনীর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অ্যান্ড্রিউ বলেন, দাভেনান্টের মা ছিলেন জেন দাভেনান্ট। জেনের স্বামী ওয়াইন ব্যবসায়ী ও প্রচণ্ড হতাশ একজন ব্যক্তি।

এ বিভাগের অন্যান্য সংবাদ