পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে আলোচকবৃন্দ ‘৬ দফা ছিল বাঙালির স্বাধীনতার সনদ’
গাজীপুর প্রতিনিধি
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ রচিত এবং বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘আমাদের বাঁচার দাবী’ ৬ দফার ৫০ বছর’ বইয়ের মোড়ক উন্মোচন ও এ উপলক্ষে বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধ্যাপক রেহমান সোবহান, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক এম.এম. আকাশ ও রামেন্দু মজুমদার বইটির ওপর বক্তব্য রাখেন। আলোচকবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬-দফা নিছক দফার রাজনৈতিক কর্মসূচি ছিল না Ñ ৬ দফা ছিল পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো ভেঙ্গে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের সনদ। ৬-দফাকেন্দ্রিক আন্দোলনের পথ ধরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
বইটি আমাদের স্বতন্ত্র জাতিসত্তার শেকড় অন্বেষণে ছাত্র, শিক্ষক, গবেষক, রাজনীতিবিদসহ সকলের জন্য অবশ্য পাঠ্য হিসেবে বিবেচিত হবে। শনিবার বিকাল ৪ টায় বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত একুশের মঞ্চে ‘৬ দফা’র ৫০ বছর’ শীর্ষক আলোচনা সভায় গ্রন্থটির লেখক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ প্রবন্ধ উপস্থাপন করবেন।

স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য
সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী 