News Bangla 24 BD | নিলামে উঠছে ইমেলদা মার্কোসের 'বাজেয়াপ্ত অলঙ্কার' - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিলামে উঠছে ইমেলদা মার্কোসের ‘বাজেয়াপ্ত অলঙ্কার’


ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের স্ত্রী ইমেলদা মার্কোসের বাজেয়াপ্ত অলঙ্কার নিলামে তুলছে দেশটির সরকার।যার মূল্য ২১ মিলিয়ন ডলারেরও বেশি। ফার্দিনান্দের ছেলে মার্কোস জুনিয়র আগামী মে মাসের নির্বাচনে জিতলে ‘অলঙ্কার বিক্রি’ আটকে যেতে পারে এমন ধারণায় তাড়াহুড়ো করে নিলাম সম্পন্ন করা হচ্ছে। খবর বিবিসির।

প্রসঙ্গত, মার্কোস জুনিয়র আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন।

একুশ বছর ক্ষমতায় থাকার পর ১৯৮৬ সালে ফার্দিনান্দকে উৎখাত করা হয়। পরবর্তী সরকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ফার্দিনান্দ পরিবার বিপুল সম্পদের মালিক হয় এমন অভিযোগে ইমেলদা ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করে, যার মধ্যে অলঙ্কারগুলোও আছে।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে দুর্নীতির অভিযোগে ইমেলদা মার্কোসের ১২ বছরের কারাদণ্ড হয়। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে ইমেলদা মুক্তি পান।

এ বিভাগের অন্যান্য সংবাদ