নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালী জেলা সদর ও বেগমগঞ্জে রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সড়কের বাংলা বাজার এলাকায় প্রাইভেট কারের সাথে দুটি সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী।
আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বেগমগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
নিহত সিরাজ মিয়ার (৫৫) বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার জকশিন এলাকায়।
একই সময় জেলা সদরের পূর্ব এওজবালিয়া এলাকায় ব্যাটারি অটোরিকশার চাপায় রৌশন আরা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত 