News Bangla 24 BD | শীঘ্রই আঞ্চলিক পর্যায়ে অধ্যক্ষবৃন্দের সঙ্গে মত বিনিময়-উপাচার্য ড. হারুন-অর-রশিদ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

শীঘ্রই আঞ্চলিক পর্যায়ে অধ্যক্ষবৃন্দের সঙ্গে মত বিনিময়—উপাচার্য ড. হারুন-অর-রশিদ


গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ। প্রতিষ্ঠার পর থেকেই বিগত ২৩ বছর ধরে এ কার্যক্রম চালিয়ে আসছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে গৃহীত ডিজিটাল পদ্ধতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আরো করণীয় সম্মন্ধে দেশের ৬টি বিভাগীয় প্রশাসনিক অঞ্চলে কলেজ অধ্যক্ষদের সঙ্গে শীঘ্রই মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।॥

”তিনি রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ৯৯তম শিক্ষক প্রশিক্ষণ ব্যাচের ইতিহাস ও অর্থনীতি বিষয়ে ৬৮ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ¯œাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্ব উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসলাম ভূঁইয়া ও ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ