News Bangla 24 BD | জনকণ্ঠ’র সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

জনকণ্ঠ’র সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ এবং নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজীর আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে করা মানহানি মামলায় সমন জারির পর আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরূদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, আইনজীবী আব্দুল মুমিত চৌধুরী বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন। সমনে জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদককে ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। পরে আদালতের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি জনকণ্ঠ পত্রিকায় উপসম্পাদকীয়তে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি তথা সমগ্র বিচারাঙ্গনকে নিয়ে মানহানিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে। এর জন্য সংক্ষুব্ধ আইনজীবী মামলাটি দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ