News Bangla 24 BD | হ্যান্ডসাম জনের সঙ্গে শ্রুতি হাসান - News Bangla 24 BD
News Head
 সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা

হ্যান্ডসাম জনের সঙ্গে শ্রুতি হাসান


কারও সহায়তা ছাড়াই নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জে.এ. এন্টারটেইনমেন্টকে তিলে তিলে গড়ে তুলেছেন বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম। প্রযোজক হিসেবে তার বয়স চার বছর।

‘ভিকি ডোনার’ দিয়ে শুরু, এরপর মুক্তি পেয়েছে ‘মাদ্রাজ ক্যাফে’ (২০১৩)। দুটোরই পরিচালক সুজিত সরকার, দুটোই বলিউডের চেনা মসলাদার ছবি নয়। তার ওপর প্রথমটাতে জন নিজে অভিনয় করেননি। তৃতীয় ছবিতে এসে অবশ্য নিরাপদ পথে হেঁটেছেন ৪৩ বছর বয়সী এই তারকা। তিনিই জানালেন, ‘মাদ্রাজ ক্যাফে’ ও ‘ভিকি ডোনার’-এর চেয়ে এটি ব্যবসায়িকভাবে নিরাপদ ছবি।

ব্যবসায়িকভাবে নিরাপদ মানে নাচ, গান, মারামারিতে ভরপুর আর কি! এ ধরনের ছবি বানাননি সুজিত সরকার। তাই এবার পরিচালনার জন্য জন আস্থা রেখেছেন তার অভিনীত ‘ফোর্স’ (২০১১) ছবির পরিচালক নিশিকান্ত কামাতের ওপর। তার সবশেষ দুই ছবি ‘দৃশ্যম’ ও মারাঠি ভাষায় নির্মিত ‘লাল ভারি’ প্রশংসিত হয়েছে। অ্যাকশন ছবি বানানোর ক্ষেত্রে আগে সাফল্যের প্রমাণ দিয়েছেন তিনি।

জনের তৃতীয় ছবির নামেই আছে ব্যবসার গন্ধ- ‘রকি হ্যান্ডসাম’! এর পোস্টারে নতুনত্ব দেখা গেছে বেশি। জনের দাবি, মারধরের দৃশ্যগুলো বিশ্বমানের। ছবিটি বলিউডের অ্যাকশন দৃশ্যকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলেও তার বিশ্বাস। কিন্তু ‘রকি হ্যান্ডসাম’-এর অ্যাকশন দৃশ্যগুলো মোটেই তেমন নয়। এখানে মারপিটের সঙ্গে আবেগেরও সঙ্গতি রাখা হয়েছে।রকি চরিত্রে অাছেন জন নিজেই। নায়িকা নির্বাচনেও তিনি দেখেছেন অতীত সাফল্য। তার সবশেষ ছবি আনিস বাজমি পরিচালিত ‘ওয়েলকাম ব্যাক’-এর নায়িকা শ্রুতি হাসানকেই নেওয়া হয়েছে এতে। এ জুটি যে বক্স অফিসে মুনাফা আনে তা প্রমাণিত হয়েছে ওই ছবিতে।

নতুন ছবিতে জনের সঙ্গে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে বেশ আবেদনময়ীও লেগেছে গানগুলোতে। একটিতে তিনি বিকিনি পরেছেন। এর আগে কখনও পুরো গানে বিকিনি পরে কাজ করেননি।

শ্রুতির চোখে জন বলিউডের অন্যতম সুদর্শন। পরিচালক নিশিকান্ত কামাতও একদিন তাকে কালো স্যুটে দেখে বলে ফেলেন, ‘তোমাকে খুব হ্যান্ডসাম লাগছে।’ এর দু’দিন পর তিনি ছবিটির নাম রাখেন ‘জনি হ্যান্ডসাম’। পরে অবশ্য দর্শকদের পছন্দ অনুযায়ী নাম বদলে রাখা হয় ‘রকি হ্যান্ডসাম’।

এ বিভাগের অন্যান্য সংবাদ