অটোরিকশা দুর্ঘটনায় আহত নায়লা নাঈম
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। খবরটি নিজেই ফেসবুকে জানিয়েছেন তিনি।
ফেসবুকে দুর্ঘটনার বর্ণনা দিয়ে নায়লা নাঈম লিখেছেন, ‘আমি অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছি। রাতে অটোরিকশাতে ছিলাম। তখন খুব অন্ধকার ছিল। চালক রাস্তার স্পিড ব্রেকার খেয়াল করতে পারেনি। আমি অটোরিকশা থেকে ১৫ ফুট দূরে ছিটকে পড়ি। আমার নাক ভেঙে গেছে। এটির অবস্থা খুব খারাপ। আমার অবস্থাও ভালো না। খুবই চিন্তায় আছি। ডাক্তারের চেক আপ চলছে। সবাই দোয়া করবেন।’ পাশাপাশি কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। জানা গেছে, বুধবার রাতে গাজীপুরে নিজের নির্মিতব্য বাড়ির কাজ তদারক করতে যান তিনি। অটোরিকশায় যাওয়ার সময় স্পিড ব্রেকারে ব্রেক করতে না পেরে উল্টে যায় অটোরিকশা। এ সময় অটোরিকশা থেকে লাফ দিতে গিয়ে গুরুতর আহত হন নায়লা নাঈম। এ সময় তার নাকের ওপরের অংশ ভেঙে যায়।
গতরাতেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি। দুর্ঘটনা গুরুতর হওয়ায় কয়েকটি এক্স রে করতে হয়েছে। এ ছাড়া পায়ের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন নায়লা নাঈম।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 