সবার মনকে উতলা করতে পেরেছেন ‘রোমানা নীড়’
গত শুক্রবার (২৫ মার্চ) সারাদেশে মুক্তি পেয়েছে নির্মাতা আব্দুল আওয়ালের ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘উতলা মন’। রোমান্টিক প্রেমের গল্প হলেও সিনেমাটিতে অ্যাকশনও রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন আরিয়ান শাহ, রোমানা নীড়, মনিকা, মিশা সওদাগর, মিজু আহমেদ, সুচরিতা ও আসিফ ইকবাল। তবে ছবিটিতে সবার দৃষ্টি ছিলো অভিনেত্রী রোমানা নীড়ের দিকে।
মুক্তির আগেই ‘উতলা মন’ সিনেমাটি নিয়ে প্রযোজক আবদুল আওয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ছবিটির মূল পরিচালক আনোয়ার সিরাজী ও পরিচালক সমিতি। অভিনেত্রী রোমানা নীড়েরও অভিযোগ ছিল প্রযোজকের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে একটি মামলাও দায়ের করা হয়। বিষয়টি নিষ্পত্তি হয়নি, এমন অবস্থায় শুক্রবার সারা দেশের ৬১টি হলে মুক্তি পায় ছবিটি।
তবে সকল বিতর্ক, আলোচনা-সমালোচনাকে পেছনে ফলে দাপটের সঙ্গেই চলছে ছবিটি। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকের মাঝে ব্যপক সারা ফেলেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন হল ঘুরে দেখা গেছে টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ লাইন। অনেকেই আক্ষেপ করেছেন টিকিট না পেয়ে।
ছবিটি দেখার পর রিতম নামের একজন দর্শক ফেসবুকে তার প্রতিক্রিয়ায় জানিয়ে লিখেছেন, ‘আজ অনেকদিন পর ছুটি ছিল । তাই বিলম্ব না করে ছুটে গেলাম এশিয়া সিনেমা হলে। লক্ষ্য একটিই ছিল, নীড় আপুকে বড় পর্দায় দেখবো। একটু কষ্ট হয়েছে, টিকিট ব্ল্যাকে কিনতে হয়েছে, হলের এসিতে সমস্যা থাকার কারণে একটু গরমও লেগেছে। তবে যখন নীড় আপুকে পর্দায় দেখলাম, সকল কষ্ট দূর হয়ে গেলো’।
তিনি আরও লিখেছন, ‘আপু আপনি যদি আপনার অভিনয়টা এভাবেই ধরে রাখেন, খুব শিঘ্রই বাংলাদেশের প্রত্যেক ঘরে আপনার ভক্ত পাওয়া যাবে’।
সিনেমা দেখতে এসে সিনেমার নায়িকাকে সামনে পাওয়া যেনো ‘ডুমুরের ফুল’। দর্শকরা সিনেমাটি দেখতে এসে সাক্ষাত পেয়েছেন নায়িকার। সংগ্রহ করেছেন অটোগ্রাফ। এসময় নায়িকাকে কাছে পেয়ে একটু হাত মেলাতে আর ছবি তুলতে দেখা গেছে দর্শকদের।
ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী রোমানা নীড় বলেন, ছবিটি মুক্তির পর আমি ৬টি হলে গিয়েছি। সেখানে দেখেছি দর্শকের দীর্ঘ লাইন। সবগুলেই ছিলো হাউসফুল। যা আশা করেছিলাম তার চেয়েও বেশি পেয়ে গেছি। অনেকই আমাকে শুভেচ্ছা জানাচ্ছে। অনুপ্রেরণা পাচ্ছি আরও ভাল কাজ করার।
এ সিনেমায় গানের কথা লিখেছেন আবদুল আউয়াল, সুর ও সংগীত পরিচালনা করেছেন পারভেজ রব। আর কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন, আফরোজা বেলি, প্রতীক হাসান, রাজীব। আবহ সংগীতে আছেন আলী আকরাম।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 