News Bangla 24 BD | ৫০০ কর্মী ছাঁটাই করছে আলজাজিরা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন দেহে ভিটামিন সি-র চাহিদা পূরণ করে লটকন দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী বিপদ কি শাস্তি, নাকি আল্লাহর রহমত? বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী গ্রেফতার

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা পাঁচশ’ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে । তবে এদের মধ্যে অধিকাংশই কাতারের কর্মী।

আলজাজিরা মিডিয়া নেটওয়ার্কের ভারপ্রাপ্ত নির্বাহী মহাপরিচালক মোস্তফা সোওগ বলেন, ‘বৈশ্বিক গণমাধ্যম বাজারে আমাদের অবস্থান সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেতনভাবে গত কয়েক মাস ধরে প্রতিটি সুযোগ ও সম্ভাবনা যাচাই-বাছাই করেছি।’

তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল; তবে সঠিক পদক্ষেপ নিতে গ্রুপ অত্যন্ত আত্মবিশ্বাসী।’

১৯৯৬ সাল থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আলজাজিরা সংবাদ প্রচার করে আসছে। আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমের বিভিন্ন দেশে ৭০টিরও বেশি ব্যুরো অফিস আছে। চলতি বছরের শুরুর দিকে আলজাজিরা আমেরিকা টেলিভিশন সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছিল।

মোস্তফা সোওগ বলেন, যদিও আমাদের সিদ্ধান্ত বিশ্বব্যাপী গণমাধ্যম শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; তারপরও এটি আমাদের জন্য কঠিন ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ