News Bangla 24 BD | মাহির প্রেমে ডিপজল! - News Bangla 24 BD
News Head

ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্ব কাটাতে প্রতি রাতে শহরে ঘুরে বেড়ান। শহরের দুস্থ মানুষের সেবা করেন। নায়ক বাপ্পি তাঁকে শ্রদ্ধা করেন বড় ভাইয়ের মতো। বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। তাতে বের হয়ে আসে মাহির প্রতি ডিপজলের প্রেমের গোপন কথা।

বাংলা নতুন বছর উপলক্ষে আগামী ৮ এপ্রিল সারা দেশে মুক্তি পাচ্ছে বাপ্পি ও মাহির নতুন ছবি ‘অনেক দামে কেনা’। এই ছবিতে বাপ্পী ও মাহি বাণিজ্যিক দিক বিবেচনা করে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বেছে নেয় বৈশাখের আগের এই সময়কে।

এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। আর প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে একত্রে সিনেমায় কাজ করতে যাচ্ছেন বাপ্পি-মাহি। ছবিতে মাহি একজন অন্ধ ফুলবিক্রেতা। ‘সিটি লাইটস’ ছবির ছায়া অবলম্বনে এই ছবিটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু।

এ বিভাগের অন্যান্য সংবাদ