নাচ বিষয়ক প্রতিযোগিতার জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫’। এ প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে আছেন ফেরদৌস, মুনমুন ও শাওন। মাঝে মধ্যে অতিথি বিচারক হিসেবে দেখা যায় শোবিজের নানা প্রিয়মুখ।
সেই ধরাবাজিকতায় এবার যোগ দিচ্ছেন লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। তিনি আগামীকাল মঙ্গলবার, ৫ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হতে যাওয়া পর্বটিতে হাজির থাকবেন অতিথি বিচারক হিসেবে। অনুষ্ঠানের এক পর্যায়ে মেহজাবিন প্রতিযোগীদের সাথে একটি নৃত্যেও অংশ নেবেন।
নৃত্যশিল্পী অন্বেষণে বাংলাদেশের একমাত্র ড্যান্স রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি চ্যানেল আই সেরা নাচিয়ে-২০১৫’। উপস্থাপনা করছেন মুনমুন চৌধুরী। পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 