News Bangla 24 BD | মির্জা ফখরুলসহ ২৯ নেতাকর্মীরবিরুদ্ধে চার্জ গঠন ১৯ জুলাই - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

মির্জা ফখরুলসহ ২৯ নেতাকর্মীরবিরুদ্ধে চার্জ গঠন ১৯ জুলাই


রমনা থানার নাশকতা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য ১৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন সোমবার মির্জা ফখরুল শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা চার্জ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি করে পুলিশ।

২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ