News Bangla 24 BD | নতুন রাজনৈতিক দল বিএনজেপি’র আত্মপ্রকাশ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

নতুন রাজনৈতিক দল বিএনজেপি’র আত্মপ্রকাশ


মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি)।

মঙ্গলবার(০৫ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি।

সদ্য গঠিত বিএনজেপির চেয়ারম্যান ফয়েজ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, আমরা যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত বাংলাদেশ চাই। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক ইস্যুতে ঐক্য চাই। হিংসা নয়, শ্রদ্ধার রাজনীতি চাই। সবগুলো ‘চাই’ কে একত্রিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের এই দল।

তিনি বলেন, খালেদা জিয়া-তারেক রহমান আর কখনো নেতৃত্ব দিতে পারবেন না। তারা রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছেন। শুধু তাই নয়, তারা জিয়ার বহুদলীয় চিন্তা-চেতনা থেকেও দূরে সরে গেছেন। পরিবারতন্ত্র কায়েম করেছেন খালেদা জিয়া। যেখানে যোগ্য কারও স্থান নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকার করে নিয়ে পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখেই আমাদের এ পথযাত্রা। এ মূহূর্তে কোনো জোটের সঙ্গে যাওয়ার ইচ্ছা নাই বলেও জানান ফয়েজ।

আগামী ০৮ এপ্রিল বিকেল ৩টায় বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সম্মেলন করে সাধারণের কাছে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরবে দলটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ