দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে পুড়িয়ে হত্যা
হবিগঞ্জের চুনারুঘাটের যুবককে দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়িয়ে হত্যার খবরে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা-মা এখন দিশেহারা। অপেক্ষা করছেন সন্তানের লাশের জন্য। নিহতের একমাত্র মেয়েও পিতার শোকে কাতর হয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা এবং নিহতের লাশ দ্রুত দেশে আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তারা।
নিহত কাইয়ুমের বাবা আলী আমজাদ খান বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি সরকারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এসময় ছেলের লাশ একনজর দেখার জন্য সরকারের কাছে দাবি জানান নিহতের মা করিমূন নেছা।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল গ্রামের আলী আমজাদের ছেলে আব্দুল কাইয়ুম (৪০) জীবিকার তাগিদে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি নর্দানকেফ এলাকায় একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। গত শনিবার বিকালে (বাংলাদেশ সময় রাত ১২টা) দুই আফ্রিকান যুবক কাইয়ুমের কাছে বাকিতে সিগারেট কিনতে চায়। এ সময় কাইয়ুম বাকিতে সিগারেট দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একসময় আফ্রিকানরা ‘উই কিল’ বলে চলে যায়। এর কিছুক্ষণ পরেই তারা কাইয়ুমের দোকান বন্ধ করে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের ভিতরে থাকা কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 