ভারতীয় সিনেমা আর ক্রিকেটের যোগসূত্র বিরাট কোহলি আর আনুষ্কা শর্মার প্রেম, বিচ্ছেদ নিয়ে অনেক আলোচনা হয়েছে। বলিউডের নিয়মিত আলোচনার এ বিষয় যখন প্রায় শেষের দিকে তখনই আবার একসঙ্গে দেখা গেল বিরুষ্কা জুটিকে। তবে কি বিরাট-অানুষ্কা মান-অভিমান ভুলে একে অন্যের কাছে ফিরেছেন!
গতকাল বুধবার রাতে ভারতের বান্দ্রার একটি দামি রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে। দু’জনে একসঙ্গে ডিনার করেছেন বলে খবর বেরিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে।
তবে কি দু’জন আবার এক হয়েছেন। তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু কাছে আসার চেষ্টা যে চলছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। নাহলে দু’জনেরই ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে ডেটে যাওয়ার কথা নয়।
আনুষ্কা এখন ব্যস্ত ‘সুলতান’ সিনেমা নিয়ে আর অন্যদিকে রিবাট আছেন ‘আইপিএল’ এর ব্যস্ততায়। এরই ফাঁকে দু’জনের এই দেখা কি সম্পর্কের নতুন পর্যায় শুরুর ইঙ্গিত? বিরাট-আনুষ্কা বরাবরের মত সর্ম্পকের বিষয়ে কোনও কথা বলেননি।
এখন শুধু সময়ের অপেক্ষা। দেখা যাক বিরাট-আনুষ্কা ভক্তদের আর্শিবাদ কাছে লাগে কিনা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 