শাহরুখ খানও ভয় পান! কিন্তু কিসে!
‘ডন কো পাকাড় না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’। এই ডায়লগটা থেকে আপনি কী অনুভব করেন? ডন খুবই সাহসী তাই তো? তার মানে ডনের কোনও কিছুতেই ভয় লাগে না। কিন্তু এটা কি জানেন ডনও ভয় পায়? মানে বলিউড বাদশাও নাকি ভয় পান। কিন্তু কিসে?
সফল অভিনেতা এবং একই সঙ্গে সফল প্রোডিউসর শাহরুখ খান। বাদশার জীবনে ভয় নামক শব্দটা থাকতে পারে বলে জানা ছিল না। কিন্তু এবার বাদশা নিজেই জানালেন, তিনিও নাকি ভয় পান! কিন্তু সেটা কী এমন জিনিস, যাতে বাদশা ভয় পান?
শাহরুখ জানালেন, তাঁকে যদি পরিচালক হতে বলা হয়, সেখানেই নাকি তাঁর যত ভয়। পরিচালক হওয়ার মতো আত্মবিশ্বাস নাকি তাঁর এখনও হয়নি। তিনি পরিচালক হতে ভয় পান। তিনি বুঝতেই পারেন না, কখন ‘কাট’ বলতে হবে। শাহরুখের মতে, পরিচালক হতে গেলে প্রচুর পরিমানে আত্মবিশ্বাসের প্রয়োজন হয়। ক্যামেরার পিছনে দাঁড়ানোর মতো আত্মবিশ্বাস এখনও তাঁর আসেনি।জিনিউজ।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 