নির্মাণাধীন ‘সর্বজিৎ’ ছবির শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। একটি দৃশ্যে উঁচু-নিচু রাস্তায় দৌড় দিতে হয়েছিল তাকে। দৌড়াতে গিয়ে জুতা ছিঁড়ে যাওয়ায় পায়ের পাতায় ব্যাথা পেয়েছেন তিনি।
ওমাঙ কুমার পরিচালিত ছবিটির চিত্রায়ন হচ্ছিল পাঞ্জাবে। তবে আহত হলেও কাজ বন্ধ রাখেননি ঐশ্বরিয়া। তাই খালি পায়ে দৌড়েছেন। এ কারণে ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর পায়ের পাতায় রক্ত জমে লাল হয়ে গেছে।
ছবিটিতে সর্বজিতের বোন দালবির কৌর চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এতে তাকে দেখা যাবে সাদামাটা নারী হিসেবে। চোখে থাকবে মোটা ফ্রেমের চশমা। সর্বজিৎ সিংয়ের ভূমিকায় আছেন রণদীপ হুদা। সর্বজিৎ সিংয়ের স্ত্রীর চরিত্রে দেখা যাবে রিচা চাড্ডাকে। এটি মুক্তি পাবে আগামী ২০ মে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 