News Bangla 24 BD | সিডনির রাস্তায় মোশাররফকে দেখে অবাক ভক্তরা - News Bangla 24 BD
News Head

সিডনির রাস্তায় মোশাররফকে দেখে অবাক ভক্তরা


গত ৬ এপ্রিল তিনটি খণ্ড নাটকে অভিনয়ের জন্য স্ত্রীসহ প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যান মোশাররফ করিম।

দেখা গেলো, শুটিংয়ের ফাঁকে স্ত্রী জুঁইকে নিয়ে মোশাররফ ঘুরে বেড়াচ্ছেন সিডনির বিভিন্ন স্পটে। হঠাৎ হঠাৎ ভক্তদের সঙ্গেও দেখা মিলছে তার। ভক্তরাও চমকে উঠছে তাকে অস্ট্রেলিয়ার রাস্তায় দেখে। এমনই এক ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ করেছেন তিনি।

নাটকগুলোতে মোশাররফ-জুঁই ছাড়াও অভিনয় করেছেন-মডেল ও অভিনেত্রী নাজিরা মৌ, রহমতউল্লাহসহ সিডনী প্রবাসী অভিনেতা-অভিনেত্রীগণ।

নাটক তিনটি হলো- এনি সাবরিনের পরিচালনায় ‘তবুও ভালোবাসি’, শিমুল সিকদারের রচনা ও পরিচালনায় ‘অঘটন’ ও মাসুম রেজার রচনায় ও সজীব আহমেদ চৌধুরীর পরিচালনায় ‘বিউটিফোবিয়া’।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সিডনীর বিভিন্ন লোকেশনে নাটকগুলোর শুটিং চলবে। এই নাটকগুলি ঈদে বেসরকারি চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ