রাজভোজে ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে শাহরুখ-ঐশ্বরিয়া
ব্রিটিশ রাজ পরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন এখন ভারত সফরে। গতকালই তারা সেখোনে এসেছেন। ভারতের অন্যান্য মাধ্যমের গুরুত্বপূর্ণ মানুষ ছাড়াও তাদের সম্মানে হাজির ছিলেন বলিউডের অনেক প্রভাবশালী অভিনেতা-অভিনেত্রীরা। আর তাদের স্বাগাতে জানাতে সেখানে আমন্ত্রিত ছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি শাহরুখ-ঐশ্বরিয়া!
২০০৮ সালের ২৬ নভেম্বর। মুম্বাইয়ের তাজ মহল হোটেলে হামলা চালায় সন্ত্রাসীরা। দুর্ধর্ষ এই হামলায় নিহত হয় অসংখ্য মানুষ। আর এই হোটেলেই গতরাতে হয়ে গেল রাজভোজ! হ্যাঁ, ব্রিটিশি রাজ পরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের উপস্থিতিতে ভারতের সব সেক্টর থেকে আসা গুরুত্বপূর্ণ আর প্রভাবশালী মানুষের উপস্থিতিতে বিশাল রাজভোজের আয়োজন করা হয়। সেখানে ভারতের অন্যান্য মাধ্যমের মানুষের মধ্যে ছিলেন বলিউডের তারারাও! তাদের মধ্যে একসঙ্গে উপস্থিত হয়ে দৃষ্টি কাড়েন ‘দেবদাস’ খ্যাত তিন তারকা অভিনেতা-অভিনেত্রী ঐশ্বরিয়া-শাহরুখ এবং মাধুরী!
ভারতে প্রথমবারের মত প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতিকে স্বাগত জানান তারা। এছাড়াও এত ব্যস্ততার মধ্যেও শাহরুখ ও ঐশ্বরিয়ার সঙ্গে নানা বিষয়ে কথা বলতে দেখা গেছে শাহরুখ-ঐশ্বরিয়াকে!
দেবদাস খ্যাত এই তিন তারকা ছাড়াও বলিউড থেকে এই রাজভোজে উপস্থিত ছিলেন পরিনীতি চোপড়া, হুমা কোরাইশি, ঋশি কাপুর, নীতিু কাপুর, করন যোহর, সোনম কাপুর, অনীল কাপুর, আলিয়া ভাট,ফারহান আখতার, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং শিল্পী কনিকা কাপুরের মত তারকারা।
বলিউডের তারকারা ছাড়াও তাজমহল প্যালেস হোটেলের এই রাজভোজে উপস্থিত ছিলেন স্পোর্টস এবং বিজনেস শ্রেনির একটা বিরাট অংশ।
রাজভোজে তারার মেলা…
আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে থাকবেন রাজ পরিবারের এই দুই সদস্য। তারা আগ্রার তাজমহলও পরিদর্শন করবেন। ১৯৯২ সালে উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা তাজমহল ঘুরে গিয়েছিলেন একা। সেই সময় তাজমহলের সামনে একটি বেঞ্চে বসে তোলা তার ছবি বিশ্বজুড়ে পত্রপত্রিকার প্রথম পাতায় ফলাও করে ছাপা হয়েছিলো। মায়ের স্মৃতি এখন জ্বলজ্বলে আছে এমন একটি স্থানে আসবেন ভেবে নিজেকে ভাগ্যবান মনে করছেন উইলিয়াম। স্ত্রীকে নিয়ে তিনি নয়াদিল্লির বিড়লা হাউস নামে পরিচিত গান্ধী স্মৃতিতে তাকে শ্রদ্ধা জানাবেন। ১৯৪৮ সালে এখানেই নিহত হন মহাত্মা গান্ধী। এ ছাড়া আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কও ঘুরে বেড়াবেন উইলিয়াম-কেট। এছাড়া ভারতের পাশাপাশি ভুটানেও বেড়াবেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটন।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 