News Bangla 24 BD | কাপাসিয়ায় আওয়ামীলীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিস্কার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কাপাসিয়ায় আওয়ামীলীগের তিন বিদ্রোহী প্রার্থী বহিস্কার


নূরুল আমীন সিকদার : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্দেশনা এবং গঠনতন্ত্রের পরিপন্হী শৃংখলা ভঙ্গের অপরাধে কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ১১ এপ্রিল সন্ধ্যায় তিন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওয়াজ উদ্দিন মোল্লা, আছলাম হোসেন ও আজহার চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করেছে।

কাপাসিয়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ইউপি নির্বাচনে বাংলাদেশ আ’লীগ নির্বাচনী বোর্ড উপজেলার রায়েদ ইউনিয়নে আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আ: হাইকে নৌকা, কড়িহাতা ইউনিয়নে উপজেলা আ’লীগের সাবেক কোষাধ্যক্ষ মাহবুবুল আলম মোড়লকে নৌকা, সন্মানিয়া ইউনিয়নে আ’লীগ নেতা শাহাদাত হোসেন মাষ্টারকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়। এদিকে রায়েদ ইউনিয়নে আ’লীগ উপজেলা কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াজউদ্দীন মোল্লা, কড়িহাতা ইউনিয়নে আ’লীগ নেতা এড. আছলাম ও সন্মানিয়ায় ইউনিয়ন আ’লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজহার হোসেন আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হলে উপজেলা আ’লীগ তাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করেছে।
বহিস্কারের খবরে পুরো কাপাসিয়া নৌকা মার্কার প্রার্থী, আ’লীগ নেতা কর্মী ও ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষা করা যায়। কাপাসিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বহিস্কার পত্রের শত শত কপি বিলি করতে দেখা যায়। কয়েকটি স্থানে আ’লীগ নেতাকর্মীরা এ খবরে মিষ্টি বিতরণ করেছে।
বহিস্কারের বিষয়ে রায়েদ ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী ওয়াজ উদ্দিন মোল্লার জানান, আমি কোনো চিঠি পাইনি। সুষ্ঠু নির্বাচন হলে আমি পাশ করবো শতভাগ আশাবাদী। আছলাম হোসেন ও আজহার চৌধুরী মোবাইল রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ