News Bangla 24 BD | কাপাসিয়ায় নৌকা’র প্রবীন-নবীন দুই প্রার্থী জনপ্রিয়তার শীর্ষে - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কাপাসিয়ায় নৌকা’র প্রবীন-নবীন দুই প্রার্থী জনপ্রিয়তার শীর্ষে


কাপাসিয়ায় আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রবীন ও নবীন দুই প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আঃ হাই ও আলহাজ্ব মাহবুবুল আলম মোড়ল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলে জানায় আপামর জনগণ, সাধারণ ভোটার ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাদেশ আ’লীগ নির্বাচনী বোর্ড কাপাসিয়ায় নৌকা প্রতীকে মনোনয়ন দেয় ঘাগটিয়ায় ইউনিয়নে আ’লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহীনুর আলম সেলিম, কাপাসিয়া সদর ইউনিয়নে উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়নে ইউনিয়ন আ’লীগ সভাপতি আয়বুর রহমান সিকদার, রায়েদ ইউনিয়নে উপজেলা আ’লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ: হাই, কড়িহাতা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল আলম মোড়ল, বারিষাব ইউনিয়নে এস এম আতাউজ্জামান বাবলু, সিংহশ্রী ইউনিয়নে আ’লীগের ইউনিয়ন সভাপতি সফিকুল ইসলাম কাইয়া, টোক ইউনিয়নের আ’লীগের ইউনিয়ন সভাপতি এম এ জলিল, সন্মানিয়া ইউনিয়ন আ’লীগ নেতা শাহাদাত হোসেন মাষ্টার, চাঁদপুর ইউনিয়ন আ’লীগ নেতা মিজানুর রহমান মাষ্টার, দূর্গাপুর ইউনিয়ন আ’লীগ ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল গাফফার।

জানা যায়, কয়েকটি ইউনিয়নে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ওয়াজ উদ্দিন মোল্লা, এড. আছলাম হোসেন, মনোয়ার হোসেন আকন্দ, আশরাফ উদ্দিন খান আল আমীন, শরীফ মোঃ ওয়াহিদ, আজহার হোসেন চৌধুরী নির্বাচনে মাঠে থাকলেও নৌকা মার্কায় ভোট পড়বে বলে জানায় এলাকাবাসী। তবে রায়েদ ও কড়িহাতা ইউনিয়নে বিদ্রোহীদের প্রভাব দিন দিন কমে যাচ্ছে বলে জানায় সাধারণ ভোটাররা। এছাড়া কাপাসিয়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করেছে।

উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হুমায়ূন কবির জানান, কাপাসিয়ায় চেয়ারম্যান পদে প্রার্থী ৫৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ১০৯ জন, সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী রয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নে ৯৯ টি ওয়ার্ডে ১১৭ টি ভোট কেন্দ্র, ৬১৮ টি ভোট কক্ষ রয়েছে। কাপাসিয়া উপজেলার পুরষ ভোটার ১২৪৮৪৩ জন, মহিলা ভোটার ১২৮৭৪২জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ