News Bangla 24 BD | 'আওয়ামী লীগে মনোনয়ন বাণিজ্য হচ্ছে না এমন নয়'-ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

‘আওয়ামী লীগে মনোনয়ন বাণিজ্য হচ্ছে না এমন নয়’–ওবায়দুল কাদের


চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের অর্থের বিনিময়ে ‘কিছু কিছু এলাকায় প্রার্থী মনোনয়নে টাকা নিচ্ছে না এসব অভিযোগ একদম অসত্য নয়। এসব ব্যাপারে যাচাই-বাচাই হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে,মনোনয়ন দেয়া প্রসঙ্গে বলেন,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

দলের আগামী কাউন্সিলে গঠনতন্ত্রে পরিবর্তন এনে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন মুখের সম্ভাবনার কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইউপি নির্বাচনে বিএনপির রাজনৈতিক অবস্থান সম্বন্ধে মন্ত্রী বলেন, বিএনপির অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। যা বলে তা নালিশের ভঙ্গিতে বলে। বিএনপি বিভিন্ন সময়ে নির্বাচন করবে না বললেও আসলে তারা নির্বাচন করবে। তারা এখন নালিশ নির্ভর প্রেস ব্রিফিংয়ের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের অভিযোগের সত্যতা কতটুকু তা তারা নিজেরাও ভালোভাবে বলতে পারবে না।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিন উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. এনামুল হক, পুলিশ সুপার রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী প্রেসক্লাবের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ফেনী পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ