News Bangla 24 BD | ভারতে মুক্তি পেল পর্নোগ্রাফি সিনেমা! - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ভারতে মুক্তি পেল পর্নোগ্রাফি সিনেমা!


ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেশটির প্রথম ‘পর্নোগ্রাফি’ সিনেমা! আর ভারতবাসী এখন সিনেমা দেখার নামে পর্নোগ্রাফি দেখতে যাচ্ছেন!

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘লাভ গেমস’ ছবিটি। ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্কে তোলপাড় হয়ে যায় বিভিন্ন সংবাদমহল।

মুকেশ ভাটের প্রযোজনায় মহেশ ভাটের পরিচালনায় গৌরব অরোরা, পত্রলেখা এবং তারা আলিশা বেরি অভিনীত ‘লাভ গেমস’ ছবিটি আদ্যোপান্ত একটি পর্নো ছবি, হল থেকে বেরিয়ে এমনটাই বলছেন সিনে বিশেষজ্ঞরা।

তাদের বক্তব্য, এর থেকে পরিচালক তো একটা পর্নোগ্রাফিই বানাতে পারতেন। কারণ হিসেবে তারা বলছেন, এই ছবিতে সেক্স ছাড়া কিছুই নেই।

তাদের মতে, এরকম ছবি কীভাবে তৈরি করা যায়। যেখানে গোটা ছবি জুড়েই রয়েছে এমন সমস্ত দৃশ্য, যা আগেই সেন্সর বোর্ডে আটকানো উচিত। এই ছবির লাইসেন্সই বা কীভাবে পাওয়া যায়, প্রশ্ন তাদের।

গত বেশ কয়েক বছর ধরে ভারতের পরিচালক-প্রযোজকরা ছবি তৈরির নামে ছবিতে বেশিই ঘনিষ্ঠ দৃশ্য দিয়ে ফেলছেন। কিন্তু সব ছবিকে ছাড়িয়ে গিয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘লাভ গেমস’ ছবিটি। এতে গল্প বলতে কিছুই নেই। সবটাই পর্নোগ্রাফি। আর সেই সিনেমাই দেখানো হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তের অসংখ্য প্রেক্ষাগৃহে।

এ বিভাগের অন্যান্য সংবাদ