প্রায় এক যুগ পর আবারও বিজ্ঞাপনে জুটি হলেন আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ। গতকাল সকালে এমনটাই জানালেন নোবেল। মুঠোফোন সেবা প্রতিষ্ঠান ‘রবি’র একটি বিজ্ঞাপনে তারা দু’জন একসঙ্গে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন কিবরিয়া ফারুকী। গতকাল সারাদিন রাজধানীর কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়।
নোবেল বলেন, ‘বহু দিন পর মৌর সঙ্গে বিজ্ঞাপনে কাজ করছি। সত্যিই খুব ভালো লাগছে। নির্মাতা বিজ্ঞাপনটিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন।’ মৌ বলেন, ‘নোবেলের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করাটা সব সময় আনন্দের। দেখতে দেখতে এক যুগ চলে গেছে_ ভাবতেই পারিনি! আশা করি, নতুন বিজ্ঞাপনটি দর্শকের মনে নাড়া দেবে।’ বিজ্ঞাপনে অভিনয় না করলেও এই সময়ে টিভি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। সর্বশেষ নোবেল-মৌ অভিনয় করেছেন কৌশিক শংকর দাশের পরিচালনায় ‘লাভ ফাইনালি’ নামে একটি নাটকে।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 