News Bangla 24 BD | পূর্ণিমা আবারো বড় পর্দায় ফিরছেন - News Bangla 24 BD
News Head

অনেক দিন ধরেই চিত্রনায়িকা পূর্ণিমা বড় পর্দায় অভিনয় করছেন না। তার অভিনীত সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকতেন ভক্তরা। তবে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্রে অভিনয় করবেন অভিনেত্রী পূর্ণিমা।

সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে রোববার সবকিছু চূড়ান্ত করেছেন পূর্ণিমা। অটিস্টিক শিশুদের নিয়ে এই ছবির নাম ‘বন্ধ দরজা’।

এটি পরিচালনা করবেন শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে।

চার বছর আগে পূর্ণিমা অভিনয় করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ছায়াছবি’ চলচ্চিত্রে। ওই ছবিটি এখনও মুক্তি পায়নি।

দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় অভিনয় করবেন ভেবে উচ্ছ্বসিত এবং খুব খুশি এই অভিনেত্রী।

সিনেমায় ফেরা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘ব্যক্তিগত ব্যস্ততায় সিনেমায় অভিনয় করা হয়নি। এর মধ্যে টিভি নাটকে অভিনয় করেছি। নিজের কাছেও ভালো লাগছে। অনেক দিন পর দর্শকের সামনে নতুন সিনেমা নিয়ে হাজির হবো।’’

এ বিভাগের অন্যান্য সংবাদ