বিএনপির কমিটিতে আরো ২১জনের নাম ঘোষণা
একজন সাংগঠনিক সম্পাদকসহ ২০ জন সহসাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেছে বিএনপি। সহসাংগঠনিক সম্পাদকদের মধ্যে দুজন পুরোনো পদেই বহাল আছেন। বাকি ১৯ জনই নতুন মুখ।
তৃতীয় দফায় সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতাদের নাম ঘোষণা করেন।
এর আগে কুমিল্লা ছাড়া অন্য সব বিভাগে সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছিল। আজ কুমিল্লায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আনোয়ারুল আজিমের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে দেখা যায়, সব বিভাগে একজন সাংগঠনিক সম্পাদকের সঙ্গে দুজন করে সহসাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
ঢাকা বিভাগের দুই সহসাংগঠনিক সম্পাদক হলেন: আবদুস সালাম আজাদ ও শহীদুল ইসলাম বাবুল। চট্টগ্রামে মাহবুবুর রহমান শামীম ও আবু হাশেম বকর। রাজশাহীতে আবদুল মোমিন তালুকদার খোকা ও শাহীন শওকত। খুলনায় অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু। বরিশালে আ ক ন কুদ্দুছর রহমান ও মাহবুবুল হক নান্নু। সিলেটে দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমেদ মিলন। রংপুরে শামসুজ্জামান জামান ও জাহাঙ্গীর হোসেন। কুমিল্লায় শরীফুল আলম ও ওয়ারেছ আলী মামুন। ফরিদপুরে আলী নেওয়াজ খৈয়াম ও সেলিমুজ্জামান সেলিম।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দলের ষষ্ঠ কাউন্সিলে প্রাপ্ত ক্ষমতাবলে সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক পদে এ মনোনয়ন দেন।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 