মডেল ফারজানা আক্তার রিক্তা এবার উপস্থাপনায়
দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী ফারজানা আক্তার রিক্তা প্রথমবারের মতো নাম লেখালেন উপস্থাপিকার তালিকায়। সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান ‘স্টার ওয়ার্ল্ড’ এর উপস্থাপনা শুরু করেছেন তিনি।
এ প্রসঙ্গে রিক্তা বললেন, এটা আমার অনেক আগের স্বপ্ন। কেনো জানি এ বিষয়টির ওপর আমার একটু দুর্বলতা রয়েছে। তবে প্রথমে একটু ভয় ভয় লেগেছিল। কিন্তু এখন সব ঠিক। ভালো লাগছে উপস্থাপনা করতে।
বাপ্পারাজ পরিচালিত ও ফারজানা রিক্তা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’ মুক্তি পেয়েছে গত বছর। এছাড়া বর্তমানে রিক্তা নাটক-টেলিফিল্ম নিয়েই ব্যস্ত সময় পার করছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 