News Bangla 24 BD | সালমানের সঙ্গে এক শর্তে দীপিকা! - News Bangla 24 BD
News Head

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কবির খানের পরিচালনায় ‘মাঝদার’ ছবিতে দেখা যাবে তাদেরকে। বলিউডে নিজের আট বছরের ক্যারিয়ারে এবারই প্রথম সল্লুর পাশে রূপালি পর্দায় যোগ দিচ্ছেন তিনি।

লক্ষণীয় ব্যাপার হলো, ছবিটিতে কাজ করতে সবুজ সংকেত দেখানোর আগে এক শর্ত জুড়ে দিয়েছেন দীপিকা। তিনি চেয়েছেন মজবুত একটা চরিত্র। সালমানের অন্যান্য ছবির নায়িকাদের মতো শুধু অলঙ্কার হয়ে থাকতে চান না ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। পরিচালক তাকে এ ব্যাপারে আশ্বস্ত করায় তিনি সম্মতি জানিয়েছেন। ‘মাঝদার’ মুক্তি পাবে ২০১৭ সালের ঈদে।

বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে দীপিকা এখন অন্যতম। তিনি এখন হলিউডের ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবি নিয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে আছেন অ্যাকশন তারকা ভিন ডিজেল। এ ছবি মুক্তি পাবে আগামী বছরের গোড়ার দিকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ