News Bangla 24 BD | জাজের নতুন চমক তানজিন তিশা - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী ছবিতে নতুন চমক হিসেবে কে থাকছেন এটি নিয়ে বেশ আলোচনা মুখর চলচ্চিত্রপাড়া। অনেকেই কথাই উঠে আসে এখানে। তবে জাগো নিউজের অনুসন্ধানে পাওয়া গেল আসল খবর। এবার জাজের নতুন চমক হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার পরিচিত মডেল-অভিনেত্রী তানজিন তিশা।

এরআগে মাহি, জলি এবং নুসরাত ফারিয়া বড়পর্দায় পা রাখেন জাজের হাত ধরেই। এবার সেই ধারাবাহিকতায় জাজ আবিষ্কার করতে যাচ্ছে তানজিন তিশাকে। জাগো নিউজকে এমন খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার বিশ্বস্ত একটি সূত্র।

সূত্রটি বলছে, তানজিন তিশা জাজের ‘রক্ত’ ছবিতে কাজ করবেন তথ্যটি মিথ্যে নয়, সত্য। মালেক আফসারি পরিচালিত ‘রক্ত’ ছবিতে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটবে তানজিন তিশার। বিগ বাজেটের এই ছবিটি প্রযোজনা করবেন জাজ মাল্টিমিডিয়া। এটি পুরোপুরি থ্রিলার সাসপেন্স-এ নির্মিত হবে। আগামী ২৮ এপ্রিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণভাবেই আরো বিস্তারিত জানানো হবে।

এ প্রসঙ্গে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে কথার প্রসঙ্গে বলে ফেলেন, ‘যা কিছু রটে, তা অনেক সময় ঘটে!’

এদিকে, ‘রক্ত’ ছবিতে নতুন নায়িকার পাশাপাশি উঠে এসেছে নতুন নায়কের নাম। সেই তালিকায় এবারে তানজিন তিশার বিপরীতে দেখা যাবে মডেল ও ছোটপর্দার অভিনেতা জিয়াউল পরান রিক্তকে। নির্মাতা সোহেল আরমান তার ‘ভ্রমর’ ছবির জন্য আবিষ্কার করেছিলেন রিক্তকে। তবে চুক্তিবদ্ধ হয়েও ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি এবং জাজের ছবিতে কাজের জন্য রিক্ত টানা আড়াই মাস যাবৎ গ্রুমিং-ও সেরেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ