ইসলাম গ্রহণ করেছেন লিন্ডসে লোহান?
হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান বারবারই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন একটি ভিন্ন ইস্যুতে।
নিউইয়র্কের একটি শিশু সেন্টারে কমিউনিটি সার্ভিসের প্রথম দিনে তাকে পবিত্র কোরআন হাতে দেখা যায়।
এরপরই খবর ছড়িয়ে পড়ে যে ক্যাথলিক ধর্মাবলম্বী লোহান ইসলাম গ্রহণ করেছেন। তবে এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে তিনি মুখ খুললেন।
ব্রিটিশ দৈনিক দা সানকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যাঁ, আমি পবিত্র কোরআন অধ্যয়ন করেছি। আমি অত্যন্ত ধার্মিক লোক এবং সত্যিই আমি শেখার জন্য উদারমনা।
লোহান বলেন, আমার হাতে কোরআনকে ভিন্নভাবে নিচ্ছে আমেরিকা। সকলে জানতে চায় যে সত্যি ঘটনাটা কী। আমরা সবাই একটি জিনিসে বিশ্বাস করি এবং শেষমেষ আমরা ঈশ্বর বা আধাত্মিক বাণীর সাথে সম্পৃক্ত।
২৯ বছর বয়সী লোহান শুধু একা নন, তার ছোট বোন আলিও বৌদ্ধধর্ম গ্রহণ করেছেন। তিনি বলেন, আমার বোন বৌদ্ধ হলেও আমার কাছ থেকে অন্যান্য জিনিস শিখছে। মুক্তমনা হওয়া ভালো।
এর আগে আরো বেশ কয়েকজন সেলিব্রেটি ইসলাম গ্রহণ করেছেন। এদের মধ্যে আছেন, জেনেট জ্যাকসন, ক্যাট ইস্টেভেনস (ইউসুফ ইসলাম), জেমিমা খান এবং ক্যাসিয়াস ক্লে।
লোহান জানান, তিনি পবিত্র কোরআন পুরোপুরি অধ্যয়ন করতে চান।
লোহান বলেন, আমি এখনো শেষ করতে পারিনি। জানেন তো এটা শেষ করা কয়েকদিনের কাজ নয়। এতে অনেক দিন লেগে যায়। আমি ধর্মের মাধ্যমে আধাত্মিক জগতের ছোঁয়া খুঁজছি।
২০১০ সালে মাতাল অবস্থায় গাড়ি চালানোর জন্য তিনি ১৪ দিন কারাভোগ করেন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 