অনুষ্কা নেই, শ্রুতির সঙ্গে কোহলি
বিরাট-অনুষ্কার প্রেম নাকি ভেঙে গিয়েছে! তাহলে কিছু দিন আগেই যে দু’জন ডিনারে গেলেন! কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিরাটের টি-শার্টে লেখা একটি লাইন, ‘উই আর অন আ ব্রেক!’ বলিউড থেকে ক্রিকেট দুনিয়াকে একের পর চমক দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন বিরাট-অনুষ্কা। এবার সামনে এল বিরাট কোহালির নতুন খবর যা শুনলে হয়তো চমকে যাবেন! বিরাটে সঙ্গে আর নেই অনুষ্কা শর্মা। এ বার তাঁর সঙ্গে শ্রুতি হাসনের নাম জুড়তে চলেছে! তবে তা রিয়েল লাইফে নয়, রিল লাইফে।
আর কিছু দিনের মধ্যেই একটি বিজ্ঞাপনে বিরাট কোহালির সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে। কিছু দিন আগে পর্যন্ত আমরা বিজ্ঞাপনেও বিরাট-অনুষ্কাকে জুটি হিসেবেই দেখেছি। কিন্তু সম্প্রতি একটি বিজ্ঞাপনের চুক্তিতে বিরাট কোহালির সঙ্গে অনুষ্কা নয় বরং শ্রুতি হাসনের সঙ্গেই চুক্তি সেরে ফেলেছেন বিজ্ঞাপনদাতারা।
শুধু তাই নয় শুটিংয়ের দিনও স্থির হয়ে গিয়েছে। অন্তত এমনটাই দাবি করা হয়েছে বলিউডের একটি মিডিয়া রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়েছে, বিরাট-শ্রুতি ছাড়াও এই বিজ্ঞাপনে দেখা যাবে ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সকেও। এখন শুধু অপেক্ষা, বিরাট-শ্রুতি জুটির নতুন বিজ্ঞাপনটি লাইভ হওয়ার।আনন্দবাজার পত্রিকা।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 