News Bangla 24 BD | সৌদি আরবে অন্তর্বাস পরে মোটরসাইকেল স্ট্যান্টবাজি (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন ৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’ এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

সৌদি আরবে অন্তর্বাস পরে মোটরসাইকেল স্ট্যান্টবাজি (ভিডিও)


অন্তর্বাস পরে মোটরসাইকেলে স্ট্যান্টবাজি করার অভিযোগে সৌদি আরবে কয়েকজন তরুণকে আটক করেছে পুলিশ। দেশটির দক্ষিণাঞ্চলের একটি প্রদেশে এ ঘটনা ঘটেছে।

প্রদেশের একটি ফাঁকা রাস্তায় উদ্যম শরীরে মোটরসাইকেলের স্ট্যান্টবাজির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২২ এপ্রিল পোস্ট করা হয়। এরপর এটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ২৯ সেকেন্ডের ওই ভিডিও আপলোড করার পর ইতিমধ্যে ৪৫ হাজার বার দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ অন্তর্বাস পরে ফাঁকা রাস্তায় মোটরসাইকেলের স্ট্যান্টবাজি করছেন। এছাড়া রীতিমতো নিজেদের মধ্যে প্রতিযোগিতায়ও ব্যস্ত তারা। ৪৫ হাজার বার দেখা হলেও ৪০০ জন ডিজলাইক করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই তরুণদেরকে আটক ও বিচারের দাবিতে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। বিপজ্জনক অবস্থায় তারা স্ট্যান্টবাজি করেছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিডিওতে দেখা যাওয়া তরুণদের চিহ্নিত করে আটক করেছে পুলিশ। ইউটিউবে ওই ভিডিও আপলোড করায় অনেকেই তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ