News Bangla 24 BD | নতুন মুখের সন্ধানে চলচ্চিত্র নির্মাতা সোহান - News Bangla 24 BD
News Head

নতুন মুখের সন্ধানে চলচ্চিত্র নির্মাতা সোহান


চলচ্চিত্রে শিল্পী সংকট দূরীকরণে নতুন মুখের সন্ধানে নেমেছেন গুণী চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান। তার সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান।

চলচ্চিত্র ও নাট্যাঙ্গণের খ্যাতিমান প্রশিক্ষকদের মাধ্যমে এখান থেকেই শিল্পী বের করে আনা এই প্রতিষ্ঠানের মোক্ষম উদ্দেশ্য বলে জানিয়েছেন সোহান।

তিনি বলেন, আমার নাটক-চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিমাণে শিল্পীর সংকট আছে। অনেক সময় গল্প-চরিত্রের প্রয়োজনে আমরা অনেক শিল্পী পাই না। এটা দূর করার জন্যই ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, যথাযথ ট্রেনিং-এর মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে অনেক সম্ভাবনাময় ছেলে-মেয়ে বের হয়ে মিডিয়াতে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এখানে তাদের যথাযথভাবে শিক্ষা দেয়ার সব ব্যবস্থা করা হয়েছে।

অভিনয়, নাচ, ফাইট, চলচ্চিত্র পরিচালনা ও নাটক পরিচালনাসহ নানা বিষয়ে ছয় মাসের টেকনিক্যাল ট্রেনিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। এরআগে তিনটি ব্যাচ বের হয়েছে এখান থেকে। আগামী ১ মে থেকে শুরু হতে যাচ্ছে চতুর্থ ব্যাচ।

ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর বেশকিছু শিল্পীকে সোহানুর রহমান সোহান নিজেই দিচ্ছেন অভিনয়ের সুযোগ। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান গুণী এই পরিচালক।

তিনি বলেন, আমি বিশ্বাস করি নতুনদের সঠিকভাবে দিক নির্দেশনা দেয়া হলে তাদের সুপ্ত প্রতিভা জাগাতে পারলে বাংলাদেশি মিডিয়া অনেক ভালো কিছু পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ