ক্রিকেটার আজহার উদ্দিনের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘আজহার’ নিয়ে অভিনেত্রী সংগীতা বিজলি মোটেও বিরক্ত নয় বলে জানিয়ে দিয়েছেন বলিউড তারকা ইমরান হাশমি।
অবশ্য এর আগে খবর রটেছিল ‘আজহার’ নিয়ে বিরক্ত সংগীতা। ছবির কারণে প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্কের কথাগুলো আবার মনে পড়ে যাওয়ায় অস্বস্তি হচ্ছিল সংগীতার।
এবেলা বলছে, এটাও শোনা গিয়েছিল, যদি ছবিতে তার চরিত্রকে নেতিবাচকভাবে দেখানো হয়, তাহলে সংগীতা ছবির নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে পারেন।
কিন্তু, ইমরান সব কিছুরই প্রতিবাদ করে জানিয়েছেন, এগুলো মিথ্যা কথা। সংগীতা এরকম কিছুই বলেননি। খবরটা শুনে আজহারউদ্দিনও রেগে গিয়েছেন।
আজহারের চরিত্রে ইমরান ছাড়াও ছবিতে সংগীতার চরিত্রে দেখা যাবে নার্গিস ফকরিকে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 