প্রকাশ হলো সালমার গানে সুজানার ভিডিও
সুজানা জাফর দেশের নন্দিত মডেল ও অভিনেত্রীদের একজন। মোহনীয় হাসি আর সাবলীল অভিনয় দিয়ে তিনি দেড় যুগ ধরে মুগ্ধ করে রেখেছেন ছোট পর্দার দর্শকদের।
মাঝে মধ্যেই তাকে দেখা যায় জনপ্রিয় সংগীতশিল্পীদের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হতে। সর্বশেষ সুজানা কাজ করেছিলেন ক্লোজআপ তারকা সালমার নতুন একটি গানের ভিডিওতে। সম্পতি এটি ইউটিবসহ নানা সামাজিক মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে। বেশ কিছু টেলিভিশনের হচ্ছে প্রচার।
‘আমার মনের ছোট্ট ঘরে বৃষ্টি ভাইঙ্গা পড়ে’ শিরোনামে গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। আহমেদ রাজিবের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মাসুম। আর মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। বৈশাখের প্রথম দিকে মুক্তির কথা থাকলেও গেল শনিবার, ৩০ এপ্রিল প্রকাশিত হলো মিউজিক ভিডিওটি।
পুরো মিউজিক ভিডিওতে গ্রাম বাংলার চিরায়ত নারীর আবেদনময়ী রূপে দেখা মিলবে সুজানার। তার সঙ্গে আরো মডেল হয়েছেন রানা ও সংগীতশিল্পী সালমা। এই ভিডিওটি সংগীতাঙ্গনের পালে নতুন হাওয়া দিবে বলেই মানছেন সালমা-সুজানার ভ্ক্তরা।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ 