প্রেসক্লাবে ঢুকে ৪ সাংবাদিককে কুপিয়ে জখম
ফেনী প্রেসক্লাবে হামলা চালিয়ে প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলামসহ তিন সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফেনী প্রেসক্লাবের সদস্য শেখ ফরিদ উদ্দিন জানান, রাত ৮টার দিকে একদল লোক প্রেসক্লাবে প্রবেশ করে সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে।
এ সময় একাত্তর টিভির ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলু, এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি জাফর সেলিম ও দৈনিক দিনকাল প্রতিনিধি মফিজুর রহমান তাদের ধারালো অস্ত্রের কোপে আহত হন।
সভাপতি রফিকুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গাজী মজিবুর রহমান জানান, রফিকুল ইসলামের মাথায়, হাতে ও শরীরের বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে।
হাসপাতালে আহত রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার ইসলাম মুন্না, মাছরাঙ্গা টিভির ফেনী প্রতিনিধি জমির বেগ, জয়লষ্কর ইউপি চেয়ারম্যান জয়নাল হাজারীর সাবেক পিএস মিলন তার ওপর হামলা করেছেন।

দেশেই মেসি-রোনালদোর মতো খেলোয়াড় তৈরি হবে: প্রধানমন্ত্রী
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন
কালিয়াকৈরে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 