News Bangla 24 BD | হাপিয়ে উঠেছেন সানি লিওন - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

সারাদিন মনের ভিতরে খুঁত খুঁত ঘ্যান ঘ্যান। ছিলেন পর্নোজগতে। বলিউডে এসে এরইমধ্যে শক্ত জায়গা গড়েছেন। কিন্তু ভালো ছবিতে অভিনয় করা হচ্ছে না। ভালো তারকাদের সঙ্গেও পর্দা ভাগাভাগির সুযোগ হয়নি। পর্নোজগত ছাড়লেও যৌনতাকে পাশ কাটাতে পারেননি তিনি। যারাই অভিনয়ের অফার করেন, সবাই অ্যাডাল্ট কমেডি বা অ্যাডাল্ট থ্রিলারের স্ক্রিপ্ট নিয়ে হাজির হন। এতে একেবারে হাপিয়ে উঠেছেন সানি লিওন। তাই এবার অ্যাডাল্ট কমেডি ছবিকে বিদায় জানাতে চাইছেন এ অভিনেত্রী।

সানি অভিনীত সর্বশেষ অ্যাডাল্ট কমেডি বক্স অফিসে তেমন সফল হয়নি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যাডাল্ট কমেডি সিনেমা আর নয় বলে ঘোষণা দিয়ে সানি বলেন, ‘আমি এখন কোনো অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয় করতে চাই না।

তবে এখন অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয় না করলেও ভবিষ্যতে ভালো চিত্রনাট্য পেলে অ্যাডাল্ট কমেডি সিনেমায় অভিনয়ের বিষয়টি তিনি ভেবে দেখবেন বলেও জানিয়েছেন।

‘মাস্তিজাদে’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সানি মনে করছেন, বলিউডে টিকে থাকতে হলে ভালো অভিনয় আর ভালো গল্পের ছবিতে নিজের নাম লেখাতে হবে। যৌনতা দিয়ে কিছুক্ষণ দর্শককে উত্তেজিত রাখা গেলেও মনের মধ্যে পাকাপোক্ত জায়গা করা যায় না। বরং এসব ছবিতে বেশি অভিনয় করলে হিতে বিপরীত হয়।

সাক্ষাৎকারে সানি জানিয়েছেন, তিনি এই মুহূর্তে অ্যাডাল্ট কমেডি ছবিতে আগ্রহী নন। তিনি সঠিক কোনও প্রজেক্টের অপেক্ষায় রয়েছেন। তেমন প্রস্তাব এলে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবেন। তাঁর মতে, ভারতীয় দর্শকরা অ্যাডাল্ট কমেডিকে সিরিয়াসলি নেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ