News Bangla 24 BD | স্বপ্নবিলাসী নাজমীর পথচলা - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

দুনিয়া জুড়ে যত ধরণের পেশা আছে বলতে গেলে সবগুলোতেই মানুষ কাজ করেন দুদিক থেকে। একটি প্রত্যক্ষভাবে এবং অন্যটি পরোক্ষভাবে। তবে প্রতিটি ক্ষেত্রে নিজেকে মেলে ধরার এক চাপা আকাঙ্ক্ষা সবার ভেতরেই কাজ করে।

কিন্তু এর ব্যতিক্রমও আছে অনেক। সামনে এসে কাজ করবার সুযোগ থাকা সত্ত্বেও স্বেচ্ছায় পর্দার আড়াল থেকে কাজ করবার মত মানসিকতাও রাখেন কেউ কেউ। তেমনই একজন জনপ্রিয় কস্টিউম ডিজাইনার নাজমী জান্নাত।

শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে অধ্যয়নরত অবস্থায় পর্দার সামনে এসে নানা ধরনের কাজ করার সুযোগ পান নাজমী। মডেলিং থেকে শুরু করে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দেন। তার লক্ষ্য ছিল ভিন্ন কিছু করার। সেই স্বপ্নটিকেই ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন।

ইতোমধ্যে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবে। আর অতি সম্প্রতি ফ্যাশন এবং স্টাইলিং প্রধান হিসেবে যোগ দিয়েছেন দেশের প্রথম ফ্যাশনভিত্তিক অনলাইন টিভি চ্যানেল ‘ফ্যাশন টিভি বাংলা’তে।

একটি ফ্যাশন সচেতন সমাজ তৈরি করার আপ্রাণ প্রচেষ্টার পাশাপাশি বর্তমানে নাজমী জান্নাত উত্তরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সবকিছু উর্দ্ধে নিজের কাজকে অনেক ভালবাসেন বলেই ব্যস্ততার ভেতরেও নতুন কোনো প্রস্তাব আসলে যত্নের সাথে বিবেচনা করেন তিনি। স্বপ্ন দেখেন একদিন নিজের একটি ফ্যাশন হাউজ হবে আর দেশসেরা সব ডিজাইনারদের ভেতর হয়ত তার নামটিও মানুষের মুখে উচ্চারিত হবে।

নাজমী ফ্যাশন ডিজাইনে আদর্শ মানেন বিবি রাসেল, কোকো শানেলে প্রমুখদের। নিজের আদর্শ মনে করা এই উদীয়মান ফ্যাশন স্টাইলিস্ট মনে করেন সবাই যদি পর্দার সামনে এসেই কাজ করে তাহলে ভেতরে খুব গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়য়াদি দেখভালের দায়িত্ব গিয়ে বর্তায় এমন সব মানুষের উপর যাদের এসব ব্যাপারে কার্যকরী জ্ঞান একেবারেই সামান্য।

ফলাফলস্বরুপ একটা বিরূপ প্রভাব পড়ে সামগ্রিক কার্যক্রমে। সেটা হোক একটা চলচ্চিত্র কিংবা কোনো ফ্যাশন শো। বিশেষ করে এই ব্যাপারগুলো মাথায় রেখেই নাজমী প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন নতুন কিছু করার।

নতুনদের ব্যাপারেও নাজমী বলেন, যে কেউ চাইলে আসতে পারেন এ শিল্পে। তবে তাকে মনোযোগী এবং কাজে সৎ হতে হবে। একইসঙ্গে ধৈর্য্য ধরে কাজ করে যেতে হবে।

আগামীর দিনগুলোতে সবার শুভকামনা আর ভালোবাসা নিয়ে নাজমী এগিয়ে যেতে চান তার কাঙ্ক্ষিত লক্ষে। কারণ তিনি বিশ্বাস করেন পরিশ্রম করলে সাফল্য নিজেই ধরা দেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ