ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৮
ময়মনসিংহের শম্ভুগঞ্জের মোজাহিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুপুরে ময়মনসিংহ -নেত্রকোনা সড়কের মোজাহাটি এলাকায় যাত্রীবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন মারা গেছেন। নিহত ব্যক্তিরা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 