News Bangla 24 BD | রিজার্ভ চুরি : রিজাল ব্যাংকের সিইও’র পদত্যাগ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় পদত্যাগ করেছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) প্রধান নির্বাহী (সিইও) লরেনজো তান। শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। রিজাল ব্যাংকের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে হ্যাকাররা। এর মধ্যে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের মাকাতি সিটির জুপিটার শাখার মাধ্যমে উঠিয়ে নেয় জড়িতরা। এ ঘটনায় জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। পরে ঘটনার তদন্তে ফিলিপাইনের সিনেটের ব্লুরিবন কমিটিকে জানিয়েছেন, ব্যাংকের উর্ধ্বতন কর্মকতারাও এতে জড়িত আছেন।

শুক্রবার ব্যাংকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রিজাল ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে প্রধান নির্বাহী লরেনজো তান অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে উঠে এসেছে। তিনি ব্যাংকের কোনো ‘নিয়ম ও নীতি ভাঙ্গেননি।’

এতে বলা হয়, ব্যাংকের পরিচালনা বোর্ড যেন স্বাধীনভাবে ব্যাংকের ভবিষ্যৎ ধারা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতেই তিনি পদত্যাগ করেছেন।’

লরেনজো তান এক পৃথক বিবৃতিতে বলেছেন, ‘ব্যাংক তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও আরসিবিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে ব্যাংকের ইতিহাসে এই দুখঃজনক ঘটনার পুরোপুরি নৈতিক দায় আমি নিচ্ছি। দুখঃভারাক্রান্ত হৃদয়ে আমি অনুভব করছি, আমার এখান থেকে সরে যাওয়ার এবং অন্যত্র সেবা দেওয়ার সময় হয়েছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ