গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১১ মার্চ) রাতভর পরিচালিত সদর মেট্রো থানার তিন আভিযানিক টিমের সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী ও সেবীরা ধরা পড়ে।
পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার তিনটি আভিযানিক টিম পৃথকভাবে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া ৩ জন মাদক ব্যবসায়ী ও ২৮ জন মাদকসেবীকেও আটক করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, মহানগর এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 