News Bangla 24 BD | ৭০৩ ইউপিতে ভোট গ্রহণ চলছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে ৭০৩টি ইউপিতে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসির দেওয়া তথ্যমতে, এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২৪ হাজার ১৮৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭ হাজার ১৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩৫ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ২২৭ জন এবং নারী সদস্য পদে ৯৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৬ হাজার ৭২৭টি ভোটকেন্দ্র রয়েছে।

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থারও কাজ করছে। নির্বাচনী অনিয়ম রোধে মাঠে নামানো হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্যানুযায়ী, কেন্দ্রপ্রতি ২০ জন করে ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ডের ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্সও কাজ করছে।

অন্যদিকে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে প্রায় ২ লাখ ফোর্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ