হিমাচল প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ৯
ভারতের হিমাচল প্রদেশে একটি বাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৬ জন।
খালিজ টাইমসের এক খবরে বলা হয়েছে, শনিবার রাতে প্রদেশের মান্দি জেলায় একটি বাস রেকং পিও এলাকা থেকে ধরমশালার দিকে যাচ্ছিল। প্রদেশের রাজধানী থেকে ২শ কিলোমিটার দূরে জগিন্দরনগরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
ওই দুর্ঘটনায় আহতদের কংগ্রা জেলার রাজেন্দ্র প্রসাদ গভ. মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 