News Bangla 24 BD | সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে নিহত


সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মা শাহিদা খাতুন (৪৫) ও মেয়ে সালমা খাতুন (২০) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

আজ সকাল ৮টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে। আহতরা হলেন- একই উপজেলার তুজলপুর গ্রামের ফাতেমা খাতুন ও মাধবকাটি গ্রামের রনি হোসেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেবিট্যাক্সিতে করে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন শাহিদা খাতুন ও তার মেয়ে সালমা খাতুন। পথে ছয়ঘরিয়া মোড়ে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলসের একটি কোচ তাদের বেবিট্যাক্সিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ