News Bangla 24 BD | চীনে ভূমিধসে নিহত ৪১ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

চীনে নির্মানাধীন একটি হাইড্রোলিক বাঁধ এলাকায় ভূমি ও নুড়ি পাথর ধসে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছে। রোববার সকালে ফুজিয়ান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রোববার সকাল ৫ টার দিকে ফুজিয়ান প্রদেশের তিয়ানআন জেলায় নদীর তীরে প্রায় ১ লাখ কিউবিক মিটার নুড়ি পাথর ও কাঁদা আছড়ে পড়ে। এতে তীরে থাকা লোকজন কাঁদমাটির নিচে চাপা পড়ে।

ডেং চুনউ নামে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেছেন,‘ গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল। এটা বড় কিছু বলে আমি মনে করিনি। তবে অন্যদিনের তুলনায় গতকাল রাতের বৃষ্টি ছিলো ভয়ংকর। আমাদের কিছু বুঝতে পারার আগেই পাহাড় ভয়ংকরভাবে কেপে উঠেছিলো। আমাদের ঘরে এখনো কাঁদা আর পাথর থকথক করছে। এখনো আমরা নির্ঘুম সময় পার করছি।’

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি সংবাদ সংস্থার সাংবাদিক বলেন, ‘ নুড়ি পাথর, কাঁদা, দোমড়ানো-মোচড়ানো রড় ভূমিধস এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওই এলাকায় জীবিত ব্যক্তিদের খোঁজে ৬০০ উদ্ধারকারী প্রশিক্ষিত কুকুর নিয়ে কাজ করছে।’

এদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চাপা পড়া ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ