ফিলিপাইনে ভোটের আগে সহিংসতায় নিহত ৭
ফিলিপাইনে সোমবার জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়েছে। কিন্তু ভোটের আগেই একটি গাড়িবহর লক্ষ্য করে অতর্কিত হামলার ঘটনায় সাত জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
রোসারিও শহরে সকাল হওয়ার আগেই অজ্ঞাত বন্দুকধারীরা একটি জিপ এবং দুটি মটরসাইকেলকে লক্ষ্য করে গুলি চালায়। রাজধানীয় ম্যানিলার দক্ষিণে ওই সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা জোনাথস ডেল রোজারিও।
ওই হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে। নিরাপত্তা বাহিনীর ১ লাখের বেশি সদস্য ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী প্রচারণা চলাকালে এ পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। শনিবার দেশের দক্ষিণের এক মেয়র প্রার্থীকে হত্যা করা হয়েছে।

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক 