News Bangla 24 BD | দৈনিক ঢাকার ডাক অফিসে হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদসভা শ্রীপুরে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দৈনিক ঢাকার ডাক অফিসে হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদসভা শ্রীপুরে


মোতাহার খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

দৈনিক ঢাকার ডাক পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে ৩ মে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মঙ্গলবার দৈনিক ঢাকার ডাক পত্রিকা অফিসে হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শ্রীপুর রিপোর্টাস ক্লাবের উদ্দ্যেগে রিপোর্টাস ক্লাবের কার্যালয়ে বেলা ১২টার দিকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি আরিফুল ইসলাম খানের সঞ্চালনায় শ্রীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এই ঘটনার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলা কারীদের দ্রুত শাস্তির দাবি করে সভায় বক্তব্য রাখেন, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান,দৈনিক সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন,সি.সহ-সভাপতি মাহফুজুর রহমান ইকবাল,সহ-সভাপতি তাজুল ইসলাম সানি,সাংগঠনিক সম্পাদক আলফাজ উদ্দিন স্বপন,সি.যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাতুল মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহিন উদ্দিন রিপন, ইন্ডিপ্যানডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি এম এ হাসান, দৈনিক অর্থনৈতিরকাগজ গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল বাতেন বাচ্চু,দৈনিক কালবেলার প্রতিনিধি মোশারফ হুসাইন তজু,দৈনিক কালের ছবি প্রতিনিধি বাপ্পি সরকার, রুপসীবাংলা অনলাইন টিভির প্রতিনিধি তারেক আল মামুন প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ