News Bangla 24 BD | বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৬৪ - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলীয় একটি বাজারে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮৭ জন। ইরাকের পুলিশ এবং হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

বুধবার সকালে শিয়া জেলার সদর শহরে ওই হামলার ঘটনা ঘটে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।

আইএস ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলে শিয়াদের উদ্দেশ্য করে প্রায়ই এ ধরনের হামলা চালায়।

নিহতদের মধ্যে নারী এবং শিশুও ছিল। আহতদের মধ্যে অনেকের অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই হামলায় আশে পাশের বেশ কিছু ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ