News Bangla 24 BD | সিলেটে জামায়াতের হরতাল চলছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার (১৩ মে) ভোর ৫টা পর্যন্ত।
জামায়াতের হরতালকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ স্থানসহ মোড়ে মোড়ে রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। হরতালকে কেন্দ্র করে পিকেটিংসহ যেকোনো ধরণের পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন। তবে, বিগত কয়েকটি হরতালের মতো এই হরতালেও মাঠে দেখা যায়নি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সিলেট নগরীর কোথাও পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। নগরীতে দোকানপাটও খুলেছে। তবে বড় বিপনীবিতানগুলো বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১০ মে) দিবাগত মধ্যরাতে ফাঁসির পরপরই জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ